ডিসেম্বর ১৫, ২০১৭,৭:৩৬ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:সুনামগঞ্জ: সুনামগঞ্জে একটি প্রাইভেট কার খাদে পড়ে ঘটনাস্থলেই চার যুবকের প্রাণহানি ঘটেছে। জেলার ছাতক উপজেলার তাজপুর এলাকায় আজ সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় চার জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ। নিহতরা হলেন- তোফায়েল (২৭) রাজু (৩৫) তারেক (২৭) ও শাহজাহান (৩২)। তবে তাদের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।
জানা যায়, ছাতকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেটকারযোগে চার যুবক সিলেটের টুকেরবাজারে আসছিলেন। পথিমধ্যে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর নামক এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চার যুবক নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain