আজ সোমবার,৯ই নভেম্বর, ২০২৬ ইং, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.     

‘দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে’

ডিসেম্বর ১১, ২০১৭,১:১৬ অপরাহ্ণ

 
Spread the love

 বিডিনিউজ টিভি ২৪ ডটকম ডেস্ক:দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য ও শোষণমুক্ত সমাজ গঠনে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার রাজধানীর শাহবাগে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার-এ ‘দারিদ্র বিমোচন ও মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। স্পিকার বলেন, দারিদ্র্য বিমোচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মূল প্রতিপাদ্য বিষয় এবং অগ্রাধিকারভিত্তিক কাজ। বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তাঁর সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে বর্তমানে দারিদ্র্য ৪০ শতাংশ থেকে ২৪.৩ শতাংশে নেমে এসেছে। এটি সরকারের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজিস) আয়োজিত এই কনভেনশনে মানবাধিকার সম্পর্কিত এপিপিজিস’র চেয়ারপারসন ডা. দীপু মনি এমপি’র সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শিশির শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এমপি। সম্মানিত অতিথি ছিলেন খুলনার দাকোপ উপজেলার লোককেন্দ্র সংগঠনের সভাপতি রেবতী ঘরামী। কনভেনশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম ও স্বাগত বক্তব্য রাখেন অক্সফামের কান্টি ডিরেক্টর দীপংকর দত্ত।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain