আজ সোমবার,৯ই নভেম্বর, ২০২৬ ইং, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.     

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ : নিহত ২ আহত ৩

নভেম্বর ২৯, ২০১৭,১২:২২ অপরাহ্ণ

 
Spread the love

খুলনায় পুলিশের প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় যশোরের কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, রফিকুল ইসলাম (৩৫) ও সোহেল। এ র্ঘটনায় আহতদের মধ্যে যশোরের কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ অজ্ঞাত পরিচয়ের আরো ২ জন রয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টা দিকে খুলনা-ফুলতলা বাইপাস সড়কের আড়ংঘাটার মোস্তর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রেজাউল হক বলেন, জিরোপয়েন্ট থেকে আফিল জুট মিলগামী একটি পাটবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৩১৩০) সঙ্গে খুলনাগামী পুলিশের একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রাইভেটকারের ৪ জন এবং ট্রাকের ১ জন আহত হন। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) পাঠানো হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাক জব্দ করে থানায় নেয়া হয়েছে। ওই দুর্ঘটনার পর খুলনা বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজিসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহতদের দেখতে হাসপাতালে যান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain