আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

কুমিল্লার ১৫ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু ২৮ ডিসেম্বরে

নভেম্বর ২৬, ২০১৭,১২:০৬ অপরাহ্ণ

 
Spread the love

কুমিল্লা: আসন্ন ইউনিয়ন (ইউপি) নির্বাচনে কুমিল্লায় ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। এ উপলক্ষ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এসব প্রার্থীদের চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্রার্থী তালিকা অনুসারে, কুমিল্লায় আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন জেলার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নে মো. আবদুল আউয়াল, লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে মো. আইউব আলী, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে মো. শাহিদুল ইসলাম (শাহীন), মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে আবদুর রশিদ, নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নে মো. রফিকুল ইসলাম মজুমদার, রায়কোট দক্ষিণ ইউনিয়নে মজিবুর রহমান (মজিব), দৌলখাঁড় ইউনিয়নে হাজী আবুল কালাম ভুঁইয়া, জোড্ডা পশ্চিম ইউনিয়নে মো. মাসুদ রানা ভুঁইয়া, জোড্ডা পূর্ব ইউনিয়নে মো. আনোয়ার হোসেন মিয়াজী। বটতলী ইউনিয়নে এনকেএম সিরাজুল আলম, আদ্রা উত্তর ইউনিয়নে মো. তাজুল ইসলাম মজুমদার, আদ্রা দক্ষিণ ইউনিয়নে মো. আবদুল ওহাব, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নে মো. মামুনুর রশিদ, বারপাড়া ইউনিয়নে মো. মনির হোসেন তালুকদার ও দৌলতপুর ইউনিয়নে মো. মাকসুদুল আলম জমাদার।
গত ১২ নভেম্বর নির্বাচন কমিশন থেকে দেশের ১৩৩টি পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাধারণ ও উপ-নির্বাচনে ভোটের তারিখ ২৮ ডিসেম্বর নির্ধারণ করে মাঠ পর্যায়ের রিটার্নিং কর্মকর্তাদের কাছে ভোটের তফসিল ঘোষণার জন্যে নির্দেশনা পাঠায়। এর আলোকে “বিভিন্ন পদে সাধারণ ও উপ-নির্বাচনের নির্ধারিত ভোটের তারিখ ঘোষনা করে সংশ্লিষ্ট স্থানীয় রিটার্নিং কর্মকর্তাগণ এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে।”
তফসীল অনুযায়ী, কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার ১৫টি ইউনিয়নে সাধারণ নির্বাচন ও ৭টি ইউনিয়ন বা ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ নভেম্বর, বাছাই ২৮ ও ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্ধ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।
১৫টি ইউপিতে সাধারণ নির্বাচন ও ৭টি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain