আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

প্রধানমন্ত্রীর ‘এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট এ্যাওয়ার্ড’ গ্রহণ

নভেম্বর ২০, ২০১৭,৪:৩৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:মোঃ সোহাগ হোসেন:ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট এ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তাঁর কাছে এ পুরস্কার হস্তান্তর করেন।
গত ১৮ সেপ্টেম্বর মালয়েশিয়ায় এশিয়ান-ওসেনিয়ান কমপিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (এএসওসিআইও) কর্তৃক গ্রামীণ জনগোষ্ঠীর কাছে বহুমাত্রিক ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ডাক বিভাগকে এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কারটি ‘এএসওসিআইও-এর চেয়ারম্যানের কাছ থেকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গ্রহণ করেন।
১৯৮৩ সালে এশিয়া ও ওসেনিয়া অঞ্চলের ২৪টি দেশের ন্যাশনাল আইসিটি এসোসিয়েশনস-এর সমন্বয়ে ‘এএসওসিআইও গঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিবছর ৪টি ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান করে থাকে।
তারানা হালিমের কাছ থেকে প্রধানমন্ত্রী এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফেসিলেশন এন্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি)-এর রৌপ্যপদক এবং দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিসেস এলায়েন্স (ডব্লিউআইটিএসএ) মেরিট এ্যাওয়ার্ডও গ্রহণ করেন।
গত ১২ সেপ্টেম্বর তাইওয়ানে অনুষ্ঠিত ইএশিয়া এ্যাওয়ার্ড প্রতিযোগিতায় এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফেসিলেশন এন্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি) কর্তৃক বাংলাদেশ ডাক বিভাগকে ই-কমার্স সেবা সংশ্লিষ্ট পোস্টাল ক্যাশ কার্ড : ব্যাংকিং ফর আন-ব্যাংকড পিপল-এর জন্য রানার্স-আপ হিসেবে সিলভার এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটি প্রতিবছর ইনিসিয়েটিভস ফর ব্রিডজিং ডিজিটাল ডিভাইড-এ অসামান্য অবদানের জন্য ইএশিয়া এ্যাওয়ার্ড প্রদান করে আসছে।
একই দিন তাইওয়ানে দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিসেস এলায়েন্স (ডব্লিউআইটিএসএ) কর্তৃক বাংলাদেশ ডাক বিভাগকে ৯৮৮৬টি ডাকঘরের মধ্যে ৮৫০০টি ডাকঘরকে পোস্ট ই-সেন্টারে রূপান্তরের জন্য ডিজিটাল অপর্সুনিটি ক্যাটাগরিতে ডব্লিউআইটিএসএ মেরিট এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ডব্লিউআইটিএসএ বর্তমান বিশ্বের আইসিটি ইন্ডাস্ট্রিগুলোর একটি নেতৃস্থানীয় সংগঠন। ৮০টি দেশ এর সদস্য। পৃথিবীর মোট আইসিটি মার্কেটের প্রায় ৯০ শতাংশ ওই প্রতিষ্ঠানের সদস্য দেশগুলো প্রতিনিধিত্ব করে। প্রতিষ্ঠানটি প্রতিবছর ৮টি ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain