আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

নভেম্বর ২০, ২০১৭,৪:৩০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর নবী লেদুর উপর চুয়েট ছাত্রদের হামলার প্রতিবাদে নগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড় মোড়ে এক ঘন্টা সড়ক অবরোধ করে শ্রমিকরা।

সোমবার বেলা ১২টার দিকে শ্রমিকরা রাস্তার উপর ট্রাক ও কাভার্ডভ্যান এলোপাতাড়ি করে রেখে অবরোধ সৃষ্টি করলে আগ্রাবাদ বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় একঘন্টা পরে পুলিশ গিয়ে শ্রমিক নেতাদের সাথে কথা বলে সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে বেলা পৌনে ১টার দিকে অবরোধ তুলে নেয়।

চট্টগ্রাম ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুণ জানান, গতকাল রোববার রাত একটার দিকে পুলিশের সহযোগিতায় ছাত্ররা আমাদের নেতা আব্দুর নবী লেদুর উপর হামলা চালিয়ে তাকে আহত করেছে। তার বাড়িতে ভাংচুর করে। এ ঘটনার বিচারের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।

ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) বন্দর জোন মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকরা রাস্তার উপর গাড়ি দাড় করিয়ে রেখে সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে আমরা শ্রমিক নেতাদের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য, গতকাল রোববার দিবাগত রাতে নগরীর বায়োজিদ থানার অক্সিজেন এলাকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর গাড়িতে হামলা ও গাড়ি হেলপারকে মারধরের ঘটনায় ছাত্রদের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা লেদু হাজির সমর্থকদের সংঘেের্ষর ঘটনা ঘটে। এসময় সড়কের উপর চুয়েটের ছাত্রবহনকারী ৪/৫টি বাস এলোপাতাড়ি করে রেখে অবরোধ করলে চট্টগ্রাম হাটহাজারী সড়কে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অবরোধ তুলে দেয়ার পর বায়োজিদ থানা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও পরিবহণ শ্রমিক নেতা আলহাজ্ব আব্দুর নবী লেদু প্রকাশ লেদু হাজী মদ খেয়ে মাতালবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুয়েটের ছাত্রদের গালাগাল ও মারধর করলে পরিস্থিতি আবার অবনতি হয়ে উঠে। এসময় বিক্ষুব্ধ চুয়েট শিক্ষার্থীরা লেদুর উপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। এবং অক্সিজেন ইসলামী ব্যাংক মার্কেটের তৃতীয় তলায় লেদু হাজীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। হামলা পাল্টা হামলাার ঘটনায় চুয়েট ছাত্রসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain