আগস্ট ১৪, ২০১৭,৪:৩৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি ৩ দিনের সফরে আজ মতলব উত্তরে আসছেন। আজ ১৪ আগস্ট সোমবার বেলা ২টায় তিনি ঢাকা থেকে সড়ক পথে মতলব উত্তর উপজেলার মোহনপুরস্থ নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে বিকেল ৫টায় নিজ বাড়িতে উপস্থিত ও রাত্রি যাপন করবেন। ১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সকাল ১০টা থেকে দিনব্যাপী মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ১৬ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে দিনব্যাপী মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এদিন সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা এবং রাত ৯টায় ঢাকায় উপস্থিত হবেন। গতকাল রোববার মন্ত্রীর একান্ত সচিব মোঃ আবু তাহের (যুগ্ম সচিব)-এর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে মন্ত্রীর এ সফরসূচি জানা গেছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain