আজ সোমবার,৯ই নভেম্বর, ২০২৬ ইং, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.     

গণভবনের ইফতারে পেশাজীবীদের মিলনমেলা

জুন ১১, ২০১৭,১২:১৫ পূর্বাহ্ণ

 
Spread the love

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী আয়োজিত ইফতারে বিভিন্ন পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হয়েছিল গণভবন। শনিবার সরকারপ্রধানের ইফতার অনুষ্ঠানে যোগ দেন সব পেশায় নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিরা।

ইফতার মাহফিলকে ঘিরে বিকাল থেকেই গণভবনের সবুজ চত্বরে নির্মিত বিশাল প্যান্ডেলে একে একে সবাই আসতে থাকেন। শিক্ষাবিদ, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা আসেন গণভবনে। এ সময় সবাই পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও বিভিন্ন গল্পে মেতে উঠেন।

ইফতারের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেবিলে টেবিলে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতার শেষে কিছু সময় পেশাজীবী নেতাদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মূল মঞ্চে উপবিষ্ট ছিলেন অ্যামিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, প্রবীণ শিক্ষাবিদ ও প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, এফবিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান খান, উপউপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার, এফবিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, স্বাচিবের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিযূষ বন্দোপাধ্যায়।

 

আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, সম্পাদকদের মধ্যে ছিলেন, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক আনিস আলমগীর, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকাটাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, সাংবাদিক নেতা ওমর ফারুক, শাবান মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমূখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain