আজ সোমবার,৯ই নভেম্বর, ২০২৬ ইং, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.     

এআইএ সম্মেলনে যোগ দিতে কাল সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০১৭,৯:২৪ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে চার দিনের সরকারি সফরে আগামীকাল শনিবার সন্ধ্যায় রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, সৌদি বাদশাহ এবং পবিত্র দুই মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দিচ্ছেন।

সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী ড. আওয়াদ বিন সালেহ আল আওয়াদ গত ১১ মে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাদশাহ্ আব্দুল আজিজের একটি আমন্ত্রণ বার্তা হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী সৌদি আরব সফরকালে মক্কায় উমরাহ্ পালন করবেন এবং মদিনায় মহানবী হজরত মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।

আগামী ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ্ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি আগামীকাল সন্ধ্যায় রিয়াদের উদ্দেশ্যে হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ছেড়ে যাবে। ফ্লাইটটি একই দিন রাতে সৌদি রাজধানী রিয়াদে বাদশাহ্ খালিদ আর্ন্তজাতিক বিমান বন্দরে যেয়ে পৌঁছানোর কথা রয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোশি বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমান বন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে রিয়াদের মোভেনপিক হোটেলে নিয়ে যাওয়া হবে। তিনি দু’দিন এই হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী ২১ মে আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দেবেন। তিনি ‘গ্লোবাল সেন্টার ফর কমবেটিং এক্সট্রিমিস্ট থট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

শেখ হাসিনা সৌদি বাদশাহ’র দেয়া এক ভোজসভায়ও যোগ দেবেন।

প্রধানমন্ত্রী মহানবী হজরত মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করতে ২২ মে মদিনার উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করবেন। তিনি একই দিনে বিকালে জেদ্দার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করবেন। বাদশাহ্ আব্দুল আজিজ বিমান বন্দরে পৌঁছার পর তিনি হারাম শরিফে পবিত্র উমরাহ্ পালন করতে মক্কায় যাবেন। শেখ হাসিনা ২৩ মে দেশে ফিরে আসবেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain