আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

হাওরের মানুষ বাঁচাতে সরকারকে উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি

এপ্রিল ১৮, ২০১৭,১০:১০ অপরাহ্ণ

 
Spread the love

বিশেষ প্রতিনিধি : আকস্মিক বন্যায় ফসল হারানো হাওর এলাকার মানুষকে বাঁচাতে সরকারকে উদ্যোগী হতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হাওর এলাকার মানুষ আবদুল হামিদ গত সোমবার জলমগ্ন এলাকা দেখার পর রাতে সুনামগঞ্জে এক মতবিনিময় সভায় একথা বলেন। হাওরের বোরো ফসল রক্ষায় নদী খননের উপর জোর দিয়ে তিনি বলেন, প্রতি বছর হাওর এলাকায় বন্যা হইত না যদি নদীর গভীরতা না কমত। সুনামগঞ্জের পাহাড়ের পানির উৎসমুখ থেকে ভৈরব পর্যন্ত ক্যাপিটাল ড্রেজিং করতে হবে। এর জন্য অনেক টাকা প্রয়োজন, কিন্তু হাওর এলাকার মানুষকে বাঁচাতে সরকারকে উদ্যোগ নিতেই হবে। জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলানয়াতনে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা এই সভায় ছিলেন। আবদুল হামিদ বলেন, একাত্তর সালের মুক্তিযুদ্ধের দুর্যোগের সময় কেউ আমাকে টেনে এখানে আনে নাই, আমি এসেছিলাম। তখন দুর্যোগের সময় আমি ছিলাম, আজকেও দুর্যোগের সময় আমি আছি। তখন জয়ী হয়েছিলাম, এবারের আসাও নিরর্থক হবে না, কিছু একটা আশা করা যায়। আগামী সংসদের অধিবেশন বসলে হাওর এলাকার সব সাংসদকে সমস্বরে সমস্যার কথা বলার পরামর্শ দেন সাবেক স্পিকার আবদুল হামিদ। হাওরের মানুষদের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলেও জানান রাষ্ট্রপ্রধান। হাওরের পয়েন্টে পয়েন্টে ইকোনমিক জোন করার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে করেছি। আমরা হাওরের বাসিন্দা বলেই বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত হচ্ছি। সভায় স্বভাবসুলভ রসিকতা করে আবদুল হামিদ বলেন, দেশের সব ক্ষমতা মহিলাদের হাতে। প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, বিরোধীদলীয় নেত্রীও মহিলা। শুধু আমরা রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি পুরুষ। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাংসদ মুহিবুর রহমান মানিক, জয়া সেন গুপ্তা, মোয়াজ্জেম হোসেন রতন, শামছুন নাহার বেগম, পীর ফজলুর রহমান মিসবাহ, রেজওয়ান আহমেদ তৌফিক, সিলেট বিভাগীয় কমিশনার নাজমান আর খানম, ডিআইজি কামরুল আহসান, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ূব বখত প্রমুখ। সভায় বক্তারা ফসলহানির সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারদের দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। হাওরের বিলগুলো এক বছরের জন্য লিজ বাতিল করে কৃষকদের মাছ ধরার সুযোগ করে দেওয়া, কৃষি ঋণ মওকুফ, হাওরের স্কুলগুলোতে বেতন না নেয়ার দাবি জানান তারা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain