আজ বুধবার,১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

কাকরাইলে মৎস্যজীবী দলের উদ্যোগে জনাব মো: জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। bdnewstv24.com

জুন ১১, ২০২৬,১১:২৯ পূর্বাহ্ণ

 
Spread the love

 

১০ ই জুন ২০২৬ ইং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর মাগফেরাত এবং জান্নাত কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ই জুন) রাজধানীর কাকরাইল নাইটেঙ্গেলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সভাপতি পদপ্রার্থী নাদিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র মেঘনা আলম ।

এই ছাড়াও প্রস্তাবিত কেন্দ্রীয় কমিটি এবং সাবেক কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ মিছিল সহকারে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন ও সেখানে গিয়ে মিছিল শেষ করার মাধ্যমে পুরো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে নাদিম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কাছে আদর্শ, লক্ষ্য এবং উদ্দেশ্যের এক উজ্জ্বল বাতিঘর। তাঁর দেখানো পথে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সল ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবে।

তিনি দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা এবং সমর্থন কামনা করে বলেন, আমাদের সবার লক্ষ্য ও উদ্দেশ্য এক—সবার আগে বাংলাদেশ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain