আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

শেখ হাসিনার মৃত্যুদণ্ড: – খুনিকে আশ্রয় না দিয়ে ফিরিয়ে দিন— ভারতকে বার্তা আখতারের । bdnewstv24.com

নভেম্বর ১৮, ২০২৫,১০:২০ পূর্বাহ্ণ

 
Spread the love

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঐতিহাসিক এই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, রায় কার্যকরের মাধ্যমেই শহীদদের আত্মা শান্তি পাবে। একইসঙ্গে তিনি ভারত সরকারের প্রতি খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৭ ইং নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আখতার হোসেন বলেন, “মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবল এই রায় কার্যকরের মাধ্যমেই শেখ হাসিনার গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার সম্ভব হবে। আমরা সরকারের কাছে অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।”

ভারত সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। এতে বিশ্ববাসীর কাছে একটি নজির তৈরি হবে।”

এই এনসিপি নেতা আরও বলেন, “শেখ হাসিনা কেবল উসকানিই দেননি, আজকের বিচারের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে, তিনি মানুষকে গুলি করে হত্যা করেছেন, প্রাণঘাতী অস্ত্র (Lethal Weapon) ব্যবহার করেছেন ও পুরো রাষ্ট্রীয় বাহিনীকে জনগণের বিরুদ্ধে খুনের কাজে লাগিয়েছেন। তিনি মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। এমন একজন নৃশংস খুনি, যার অসংখ্য অপরাধের মধ্যে মাত্র কয়েকটি অভিযোগের ভিত্তিতে আজকের এই শাস্তি ঘোষিত হলো।”

আখতার হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার বাকি যত অপরাধ আছে, সবগুলোর বিচার হবে। এই গণহত্যাকারীর শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে এমন এক নজির তৈরি হবে, যেন ভবিষ্যতে আর কোনো শাসক বা গোষ্ঠী গণহত্যাকারী বা মানবতাবিরোধী অপরাধী হতে সাহস না পায়।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain