আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

মতলব উত্তরে শিশু কিশোর সমাজ সেবা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি । bdnewstv24.com

নভেম্বর ১৬, ২০২৫,১:৫৫ পূর্বাহ্ণ

 
Spread the love

মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন “শিশু কিশোর সমাজ সেবা সংগঠন” এর উদ্যোগে মতলব উত্তরেট ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় দেওয়ানজীপাড়া মরাধন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় জনগণের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জরুরি মুহূর্তে রক্তদানে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল।
কর্মসূচিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণকারীদের রক্তের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে রক্তের গ্রুপ শনাক্ত করেন ও প্রত্যেককে তাদের রক্তের গ্রুপ লেখা কার্ড প্রদান করেন।
সংগঠনের সদস্যরা জানান, অনেক মানুষ নিজের রক্তের গ্রুপ জানেন না। ফলে প্রয়োজনে রক্ত দিতে বা নিতে দেরি হয়। আমাদের লক্ষ্য সবাই যেন নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন হন ও মানবিক দায়িত্ববোধ থেকে রক্তদানে এগিয়ে আসেন।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকরা নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন, এমন কর্মসূচি ভবিষ্যতে জরুরি চিকিৎসা পরিস্থিতিতে রক্ত সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, সংগঠনের সদস্য, স্থানীয় স্বাস্থ্যকর্মী এবং সহযোগী সকলের আন্তরিক প্রচেষ্টা ছিল অনন্য।
শেষে উপস্থিত সবাই এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে শিশু কিশোর সমাজ সেবা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain