আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

সিদ্ধিরগঞ্জে ৮ মাসে ৩৪১ মামলা, অপরাধীদের ছাড় দেওয়ার কোন সুযোগ নেই : ওসি শাহীনুর আলম । bdnewstv24.com

সেপ্টেম্বর ২০, ২০২৫,১:১৭ পূর্বাহ্ণ

 
Spread the love

সিদ্ধিরগঞ্জ থানায় জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন অপরাধে ৩৪১ টি মামলা দায়ের হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে সিদ্ধিরগঞ্জ পুলিশ তৎপর রয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, গত ৮ মাসে বিভিন্ন অপরাধে মোট ৩৪১ টি মামলা দায়ের হয়েছে। গত ৮ মাসে নিয়মিত মামলায় ৫০৭ জন, ওয়ারেন্ট ভুক্ত ৫৬৬ জনকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বিশেষ করে মাদকের ১২৩ টি মামলায় আসামি গ্রেফতার এবং মাদক উদ্ধার হয়েছে। অন্যান্য মামলাগুলি হল, খুন, ডাকাতি, দ্রুত বিচার, অস্ত্র মামলা, দস্যুতা, অপহরণ, চাঁদা দাবি, বৈষম্য বিরোধী হত্যা মামলা, ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি, সড়ক দুর্ঘটনা। মোট ৩৪১ টি মামলা মধ্যে সিএস৷ ২৮৯ ও এফআরটি ২৭ মামলা নিষ্পত্তি হয়েছে।

সিদ্ধিগঞ্জ থানার ওসি শাহীনুর আলম আরও বলেন, আমার থানা পুলিশ পাড়া মহল্লার সাধারণ জনগনের জানমালের নিরাপত্তা দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের শ্রদ্ধেয় নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমরা নির্বিকভাবে কাজ করে যাচ্ছি। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান ওসি শাহিনুর আলম।

এলাকাবাসী জানায়, নিয়মিত পুলিশের টহল থাকায় অপরাধীদের আনাগোনা কমেছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ যোগদান করার পর তার পুলিশি তৎপরতার কারণে এলাকার মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করতে পারছে। আমরা এলাকাবাসী আশা করি সামনের দিনগুলিতে অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা আরও কঠোর হবে।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain