নারায়ণগঞ্জ বন্দরে সড়কে মিছিল অবরোধ করে স্টার পারটেক্স গ্রুপে’র শ্রমিকরা।বুধবার ৩ এ জুলাই সকাল সাড়ে ৯ টায় বন্দর থানার হরিপুর-সড়কে এই অবরোধ করে শ্রমিকরা
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের এএসপি আমিনুল হক এবং বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা।
শ্রমিকদের অভিযোগ, দুই বছরের চিকিৎসা ভাতা ও চলতি মাস সহ তিন মাসে বকেয়া বেতন না দিয়ে শ্রমিকদের জোর পূর্বক কাজ করাচ্ছেন। বাসা ভাড়া, দোকানে বাকি পড়ে আছে তিন মাস। বাকী পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় খেয়ে না খেয়ে অনাহারে জীবন যাপন করছে।
নারায়ণগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের এএসপি আমিনুল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে মালিকদের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়টি সমাধান করা হয়। বর্তমানে সেখানে পরিস্থিতি শীতল রয়েছে।
স্টার পারটেক্স বোর্ড মিলের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল আমিন বলেন, আগামী ১০ই জুলাই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। এই শর্তে শ্রমিকরা পুনরায় কাজে যোগদান করেন।

Md. Riadul Islam (Afzal)