আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

ছাত্রীদের যৌন নির্যাতনে,,শিক্ষকের বিরুদ্ধে মামলা। bdnewstv24.com

জুন ১৩, ২০২৪,২:৫৭ পূর্বাহ্ণ

 
Spread the love
Reporter:- bdnewstv24.com

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাথরঘাটা সেন্ট স্কলাস্টিকা গার্লস স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১১ই জুন) কোতোয়ালি থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন রকিব উদ্দিন (৩৫) এবং সুরজিত পাল (৩৩)। এই ঘটনায় রকিব উদ্দিনকে আটক করেছে পুলিশ।

থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, পাথরঘাটা সেন্ট স্কলাস্টিকা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে যৌন হয়রানি করে আসছেন বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক রকিব উদ্দিন (৩৫) ও সুরজিত পাল (৩৩)। ২০২৩ইং সাল থেকে ওই দুই শিক্ষক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি বিভিন্ন সময়ে স্কুলের বাথরুমে নিয়ে শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দিয়েছেন। সর্বশেষ গত ৯ ই জুন সকাল সোয়া ১০টার দিকে স্কুলের টিফিন বিরতি দিলে ওই ছাত্রী বাথরুমে যাওয়ার সময় দুই শিক্ষক তার পিছু নেন। এই সময় কৌশলে বিদ্যালয়ের ৬ষ্ঠ তলার বাথরুমের পাশে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার শুরু করলে দুই শিক্ষক ঘটনাস্থল ত্যাগ করেন ও এই ঘটনা কাউকে না জানানোর জন্য শাসিয়ে যান। ওই ছাত্রী বাসায় ফিরে অভিভাবকদের পুরো ঘটনা জানায়।

কোতোয়ালি থানার এসআই ইয়াছমিন আক্তার জানান, মামলার দুই আসামির মধ্যে রকিব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি সুরজিত পালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain