মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ভূমি অফিসে
স্মার্ট ভূমি সেবা- স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনূর আক্তার।
শনিবার ১২ ঘটিকায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে প্রথম সেবা গ্রহীতা গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাকে ভূমি সেবা প্রদান করা হয় সে সাথে
সেবা গ্রহীতাদের উপহার স্বরুপ গাছের চারা বিতরণ করা হয়।
এই সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবাগ্রহীতা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শাম্মী কায়সার জানান, আগামী ১২ই জুন পর্যন্ত আমাদের স্থাপন করা তথ্য সেবা বুথে ভূমি সংক্রান্ত যে কোন ধরণের সেবা এবং পরামর্শ পাওয়া যাবে।

Md. Riadul Islam (Afzal)