আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে জোয়ারের পানিতে নিম্মাঞ্চলের ঘরবাড়ি প্লাবিত, ডুবে গেছে রাস্তাঘাট। bdnewstv24.com

মে ২৮, ২০২৪,১২:৩৭ অপরাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

বাকেরগঞ্জে ঘুর্নিঝড় রেমাল’র প্রভাবে উপজেলার ১৪ টি ইউনিয়নের নিমাঞ্চল অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

২৬/৫/২০২৪ ইং রবিবার ও পরদিন সোমবার উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দুপুর ১ টা থেকে নিম্মাঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। জোয়ারে অন্তত ৫/৭ ফুট পানিতে তুলাতলী, পান্ডব, কারখানা, পায়রা, বিষখালী, শ্রীমন্ত নদীর নিন্মাঞ্চলের প্রায় লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন।

উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হয়েছে। কিছু কিছু পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এই দিকে ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকেই হালকা বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে শুরু করেছে। পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীগুলো। এদিকে উপজেলার নদী তীরবর্তী দুর্গম এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে এমন আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবেলায় শনিবার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’ জরুরি সভা করেছে।উপজেলায় ১৩৫ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা ঘূর্ণিঝড় মোকাবেলায় মাঠে কাজ শুরু করছে। গঠন করা হয়েছে মেডিকেল টিম। উপজেলায় একটি ও বিভিন্ন ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, উপজেলার নিম্মাঞ্চল এবং চরাঞ্চল এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। জনসাধারণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে এবং তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এক কথায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্তক প্রস্তুতি রয়েছে।

 

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain