আজ মঙ্গলবার,১০ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৭ হিজরী
>> ধর্ষণের অভিযোগে যুবলীগ কর্মীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলেজছাত্রীর রাজশাহী প্রতিনিধি ০১ জানুয়ারি ২০২৫, ২২:১৫ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধর্ষণের অভিযোগ করেছেন কলেজছাত্রী রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধর্ষণের অভিযোগ করেছেন কলেজছাত্রী রাজশাহীতে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন রাজশাহীর একটি সরকারি কলেজের এক ছাত্রী। অভিযুক্ত হিটলার মাহমুদ (৩৬) বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের বাগমারার সাবেক এমপির অনুসারী ও যুবলীগ কর্মী। হিটলারের বাবা ইউনিয়ন পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের নেতা। এতদিন হিটলারের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে পারেননি ভুক্তভোগী ছাত্রী। আওয়ামী সরকারের পতনের পর গত ২৮ নভেম্বর হিটলারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। কলেজছাত্রীর দাবি, আওয়ামী লীগের সাবেক এমপির প্রভাবের কারণে তিনি আগে বিচার পাননি। হিটলার যুবলীগ কর্মী হলেও তার মামা ও চাচা বিএনপির নেতা। এখন মামলা করেও সুবিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছেন। তারা নানাভাবে তাকে হুমকি-ধমকি দিচ্ছেন। ছাত্রী বলেন, ‘মামলা করার পরও এখন পর্যন্ত কোনও তদন্ত কর্মকর্তা আমার সঙ্গে কথা বলেননি। কোনও তথ্য-প্রমাণ চাননি। আমি আওয়ামী লীগের আমলে বিচার পাইনি। এখনও কি বিচার পাবো না?।’ সংবাদ সম্মেলনে কলেজছাত্রী জানান, ২০২০ সালের মে মাসে হিটলার তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বাগমারার ভবানীগঞ্জ তক্তপাড়ায় তার এক বোনের বাসায় এবং রাজশাহী নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ের এক বাসায় নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে এড়িয়ে যায়। তখন ছাত্রী বিয়ের দাবিতে একবার হিটলারের বাড়িতে গিয়ে ওঠেন। ওই সময় হিটলারের বাবা এই বলে তাকে বাড়ি পাঠিয়ে দেন, কিছুদিনের মধ্যে বিয়ে করিয়ে আনা হবে। কিন্তু পরবর্তীতে বিয়ের আয়োজন করা হয়নি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি হিটলারকে এড়িয়ে যেতে শুরু করেন। তখন হিটলার গোপনে ধারণ করা কিছু ছবি এবং ভিডিও পাঠায়। তার কথামতো না চললে এগুলো ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। ওই ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে হিটলার দিনের পর দিন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ছাত্রীর। তিনি জানান, হিটলারের বিরুদ্ধে মামলা করতে গত ২০ নভেম্বর বাগমারা থানায় যান। সেদিন ওসি তৌহিদুল ইসলাম একটি অভিযোগ নিয়ে রাখেন। পরে জেনেছি, এক লাখ টাকা ঘুষ নিয়ে তিনি মামলা রেকর্ড করেননি। ২৮ নভেম্বর আদালতে গিয়ে ধর্ষণের মামলা করেন। এরপর হুমকি দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেন। মামলা করার পর তিনি জেনেছেন হিটলার তিন বিয়ে করেছে। পরে তালাক হয়ে যায়। বর্তমানে আরেক মেয়ের সঙ্গে প্রেম করছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গেও তার প্রেমের সম্পর্ক আছে। মূলত হিটলার প্রতারক। মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এসব অভিযোগের ব্যাপারে যুবলীগ কর্মী হিটলার মাহমুদ বলেন, ‘প্রেম তো স্বাভাবিক ঘটনা, প্রেম হতেই পারে। কিন্তু ওই মেয়ে ভালো না। বিয়ে করতে চাইলে বিয়ে করে না। ১০ লাখ, ২০ লাখ টাকা চায়। সে যেসব অভিযোগ করেছে সেগুলো সত্য নয়। সে মামলা করেছে, সেটি আমি আইনিভাবে মোকাবিলা করবো।’ ওই কলেজছাত্রীর আইনজীবী আরিফুর রহমান জুয়েল বলেন, ‘হুমকি-ধমকি দেওয়ার মামলায় আসামি হিটলার মাহমুদসহ অন্যরা আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন। আর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণের মামলা পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন আদালত।’ >> রাজশাহীতে যুবলীগ কর্মীর বিরুদ্ধে ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে, কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ । bdnewstv24.com >> রা‌তের আঁধা‌রে ভেঙে দেওয়া হলো বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার ম্যুরাল । bdnewstv24.com >> নড়াইলে ইউনিয়ন পরিষদ এর নারী মেম্বারকে সংঘবদ্ধ ধর্ষণ এবং হত্যার অভিযোগ ।  bdnewstv24.com >> সচিবালয়ে আগুন: -যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ । bdnewstv24.com >> গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ , গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারডি নামক কারখানার শ্রমিকরা এই অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল এবং জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েছেন এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারশন দেওয়ার পরিকল্পনা করছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। শিল্প পুলিশ জানায়, উপজেলার চন্দ্রা পশ্চিম পাড়া এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে টু এক্সেল লিমিটেড নামে একটি কারখানা পরিচালিত হয়। নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী হারডি অ্যাসোসিয়েট নামে তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে টু এক্সেল নাম দিয়ে পোশাক তৈরি করেন। ওই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। গত নভেম্বর এবং চলতি মাসের বেতনের দাবিতে কয়েক দিন ধরেই শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করছিলেন। একই দাবিতে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। দাবি আদায় না হওয়ায় আজ আবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, একটি কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। আমাদের টিম তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। bdnewstv24.com >> সচিবালয়ে আগুন, পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মচারী কর্মকর্তারা। bdnewstv24.com >> মধ্যরাতে সচিবালয়ে আগুন :- ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালালো ট্রাক ড্রাইভার । bdnewstv24.com >> ঢাকায় নিয়োগ দেবে আকিজ মটরস, ৪০ বছরেও আবেদন । bdnewstv24.com >> কুয়েতে বিএনপির মহান বিজয় দিবস উদযাপন ।  bdnewstv24.com     
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 

 

Site Developed By: Md. Shohag Hossain