আজ বুধবার,১৯শে মে, ২০২৬ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

পতিত পুরুষ (আশা মনি)

মে ৩১, ২০২২,৪:৩৫ অপরাহ্ণ

 
Spread the love

পতিত পুরুষ
(আশা মনি)

যদি ঘোলা হয় ঐ নদীর জল
গা ভাসাও কেন তাতে ?
গোলাপ সেতো কাঁটার মাঝে
ছিঁড়তে যাও কেন তাকে?
চাঁদটাও তো দাগে ভরে গেছে
তবু কেন এত ভালো লাগে?
রাতটা সেতো আঁধার ভীষণ!
ভয়ে না থেকে ঘুমাও কেন
থাকোনা কেন জেগে?
পঁচা শামুকে পা কাটবে জেনে
শামুক কুড়াও কেন?
কোকিল সেতো কালো ভীষণ
গান কেন তার শোন?
গোবর সেতো দূর্গন্ধে ভরা
পদ্ম কেন তাতে ফোটে?
ফুল সেতো আপন মনে
ফুটে থাকে গাছ ভরে
কিসের দায়ে ভ্রমর এসে
ফুলের ওপর বসে?
রমনীরা যদি হয় পতিতা
পতিতার পাশে ঘুমিয়ে থাকা
নরগণ তবে কি?
বুক ফুলিয়ে
ভদ্রতারই মুখোশ পড়ে ভাবে
আহা!
আমি কি চরিত্র গড়েছি!!!!
আসলে কি তাই
তোমরাই তো পতিতাদের
যোগান দাওরে ভাই!
তোমরাই তো পতিতাদের সঙ্গ দেয়া
সেই পতিত পুরুষ!!

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain