আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বগুড়ায় গুলি করে হত্যার চেষ্টার চাঞ্চল্যকর ঘটনার আসামি খায়রুলকে আটক করেছে র‍্যাব

জানুয়ারি ১১, ২০২২,৬:০২ অপরাহ্ণ

 
Spread the love

ফরহাদ হোসেন,বগুড়া প্রতিনিধিঃ.

 

বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম ডাবতলা মোড়ে বিসমিল্লাহ গ্যারেজের সামনে রাস্তার ওপর মোটরসাইকেল থামিয়ে পূর্বশত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে নাজমুল হাসান অরেঞ্জ ও মিনহাজ শেখ আপেলকে গুলিবর্ষণ করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ ঘটনার পর থেকেই র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দল ও কয়েকটি আভিযানিক দল অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে। অবশেষে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১১ জানুয়ারি ২০২২ তারিখ

 

রাত্রি অনুমান ৩ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ খায়রুল ইসলাম (৪৮) পিতা-মৃত রহমান ফকির সাং ডাবতলা মোড়, থানা ও জেলা- বগুড়াকে বগুড়া থানাধীন ফাঁপোড় এলাকা হতে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা নং ১১/১১ তারিখ ০৩-০১-২০২২ ইং ধারা ১৪৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড মামলা রয়েছে।উল্লেখ্য, গত ২ রা জানুয়ারি রাত ৮টার দিকে স্টেডিয়াম ফাঁড়ি এলাকা মালগ্রাম ডাবতলা মোড়ে বিসমিল্লাহ গ্যারেজ এর সামনে স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান অরেঞ্জ ও স্বেচ্ছাসেবক লীগের আরেক কর্মী মিনহাজ হোসেন আপেল (২৬) গুলিবিদ্ধ হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরদিন ৩ জানুয়ারি অরেঞ্জের স্ত্রী স্বর্ণালী বাদী হয়ে বগুড়া সদর থানায় ০৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ০৫ জনের নামে মামলা করেন ৷

সোমবার ১০ জানুয়ারি রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসান অরেঞ্জ এর মৃত্যু হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain