আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণ  ১(পহেলা)  ডিসেম্বর, ২০২১ইং bdnewstv24.com

ডিসেম্বর ২, ২০২১,৩:০২ পূর্বাহ্ণ

 
Spread the love

 ১(পহেলা)  ডিসেম্বর, ২০২১ইং

 Reporter :- bdnewstv24.com

 ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) 2021ইং মনোনয়ন পত্র বাছাইয়ের দিন রূপাপাত ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ- মিজানুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসারগণ। উপজেলা রিটার্নিং অফিসারদের কার্যালয়ে এ বাছাই সম্পন্ন হয়।

উপজেলা নির্বাচন অফিসার এবিএম আজমল হোসেন জানান, উপজেলার ১০(দশ) টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সাধারণ সদস্য পদে ৩৬৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৩৬৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মিজানুর রহমান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ও যাচাই-বাছাইয়ে টিকে যাওয়ায় রূপাপাত ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে সাড়া জেগেছে ব্যাপক ভাবে। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা। ইউপির বাসিন্দাদের কাছে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে মিজানুর রহমানের।

রূপাপাত ইউপির ভোটাররা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে মিজানুর রহমানকে তারা চেয়ারম্যান হিসেবে দেখতে চান। প্রার্থী নির্বাচনে তারা ভুল করবেন না। প্রতীক দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দেবেন। তারা মিজানুর রহমানকে ভোট দিয়ে জয় নিশ্চিত করাবেন বলেও আশ্বাস দেন।

নির্বাচনী মাঠ সম্পর্কে মিজানুর রহমান বলেন, এলাকাবাসী আমাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। তারাই আমার হয়ে কাজ করছেন। জনগণ আমার পাশে আছেন। আমার সঙ্গে নিয়মিত মাঠে কাজ করছেন। সুষ্ঠু ভোট হলে তিনি জয়ী হবেন বলেও আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১০(দশ) ই নভেম্বর ২০২১ইং চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৫শে নভেম্বর২০২১ইং, বাছাই ২৯ শে নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর ২০২১ইং

সকল সংবাদ প্রচার করি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain