আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

হাসপাতালে চিকিৎসক নেই, ১০ দিনে ১০ শিশুর মৃত্যু

মে ২, ২০২০,১১:৩২ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট পাওয়া যাচ্ছে না চিকিৎসক; অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এটি একটি সরকারি হাসপাতাল। নিয়মিত উপস্থিত থাকেন না চিকিৎসক। ফলাফল, বিনা চিকিৎসায় একদিনে ৩ শিশুর মৃত্যু। শুধু তাই নয়, গত ১০ দিনে বিনা চিকিৎসায় মারা গেছে ১০ শিশু। এমন ঘটনা ঘটেছে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা না দেয়ায় বাঁচানো যায়নি তাদের।

গত ১ মে বিনা চিকিৎসায় একদিনে ৩ শিশুর মৃত্যু আতঙ্ক তৈরি করেছে অন্যান্য রোগীর স্বজনদের মাঝে। তারা বলছেন, গত ১০ দিনে এমন ১০ শিশুর মৃতদেহ হাসপাতাল থেকে বের করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া ১৫ দিনের এক শিশুর নানা রুস্তম আলী জানান, খিচুনি ও নিউমোনিয়া রোগের উপসর্গ নিয়ে নাতিকে গত ২৩ এপ্রিল মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে বহু কষ্টে ভর্তি করি। ১০ দিনে কোনো চিকিৎসক আমার নাতনিকে সেবা দিতে আসেনি। আমি আমার নাতনিকে নিয়ে শঙ্কিত। ২/১ দিন পরপর ওয়ার্ড বয় এসে বিভিন্ন পরামর্শ দিয়ে যায়। তাও আবার ক্ষণিকের জন্য।

হাসপাতালে চিকিৎসক না থাকলেও রোগীর সাথে দেখা করতে গেলে গুনতে হয় ৩০০/৪০০ টাকা। সরকার চিকিৎসকদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার ঘোষণা দিলেও রহস্যজনক কারণে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকরা চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রেখেছেন। এ ব্যাপারে জানার জন্য কোনো চিকিৎসককে পাওয়া যায়নি।

সারা বিশ্বে যখন করোনা আতঙ্কে দিন কাটছে আর চিকিৎসকরা মৃত্যুর ভয়কে উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন সেখানে গর্ভবতী মায়েদের ও শিশুদের চিকিৎসা কেন্দ্র শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসকের অভাবে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না স্বজনরা।

গণমাধ্যমের পক্ষ থেকে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain