আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

যমজ সন্তানের বাবা রোনালদো

জুন ২৯, ২০১৭,৫:৪৮ অপরাহ্ণ

 
Spread the love

খেলাধুলা ডেস্ক : কনফেডারেশন কাপের  গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছিল রোনালদোর হাতে। কিন্তু বুধবার রাতে ছন্দপতন!‌ চিলির বিরুদ্ধে সেমিফাইনাইনালে চেনা রোনালদোকে পাওয়াই গেল না। গোটা ম্যাচেই কেমন যেন নিষ্প্রভ রইলেন।

চিলির কাছে টাই ব্রেকারে ম্যাচ হেরে কনফেডারেশন কাপ থেকে ছিটকে যাওয়ার পর ৩১ বছরের পর্তুগিজ মহাতারকা অবশ্য অন্য একটি খবর গোটা দুনিয়ার কাছে ফাঁস করে দিয়েছেন। তিনি ফের বাবা হয়েছেন। এবার যমজ দুই পুত্রসন্তানের। ‘‌সি আর সেভেন’‌ যে আবার বাবা হতে চলেছেন তা জানা গিয়েছিল চলতি মাসের গোড়ার দিকেই প্রকাশিত একটি প্রতিবেদনে। দুই যমজ সন্তানের মায়ের নাম অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। শুধু এটুকু জানা গেছে যে, ‘‌সারোগেসি’‌ পদ্ধতির মাধ্যমেই রোনালদো দ্বিতীয়বার বাবা হলেন। মানে গর্ভ ভাড়া নিয়েছিলেন তিনি।

আমেরিকায় ভূমিষ্ঠ হয়েছে রোনালদোর দুই যমজ শিশু। ওদের দেখভালের জন্য রোনালদোর মা রয়েছেন। পর্তুগিজ মহাতারকা সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্ট করা বার্তায় জানিয়েছেন, দুই যমজ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি তাদের দেখতে আমেরিকায় চলে যাচ্ছেন। তাই কনফেডারেশন কাপের তৃতীয়-‌ চতুর্থ স্থানের প্লে-‌অফ ম্যাচে খেলবেন না। তাঁর ফেসবুক পোস্টে ঝরে পড়েছে খেদও। রোনালদো লিখেছেন, ‘‌যে উদ্দেশ্য নিয়ে আমরা রাশিয়ায় এসেছিলাম তা পূর্ণ হল না। তবে আশা করি আমার সতীর্থরা দেশবাসীকে ভবিষ্যতে আরো বেশি গর্বিত করতে পারবে।’

‌ সি আর সেভেনের প্রথম পুত্র রোনালদো জুনিয়রের বয়স এখন ৭। জোর জল্পনা, তাঁর বান্ধবী জিওর্জিনা রডরিগুয়েজও নাকি পাঁচ মাসের অন্তসত্বা।  তার মানে ৩২ পূরণ হবার আগেই চার সম্তানের বাবা হচ্ছেন রোনালদো!

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain