আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

প্রত্যাহার হলো মেসির নিষেধাজ্ঞা

মে ৫, ২০১৭,৯:০৪ অপরাহ্ণ

 
Spread the love

খেলাধুলা : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লিওনেল মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। ফলে বিশ্বকাপ বাছাইয়ে নিজ দেশ আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে আর কোনো বাধা থাকল না এই ফুটবল সারথির।

সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে চার ম্যাচ নিষিদ্ধ হন মেসি। এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটানোর পর আপিল করেন তিনি। মেসির সে আবেদন বিবেচনা করে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফার আপিল কমিটি।

গত ২৮ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। সে ম্যাচের শেষদিকে লাইন্সম্যানের সঙ্গে নাকি অসৌজন্যমূলক আচরণ করেন মেসি।

তবে ম্যাচের প্রতিবেদনে এমন কোনো ঘটনার কথা উল্লেখ করেননি রেফারি। পরে ভিডিও ফুটেজ দেখে মেসিকে নিষিদ্ধ করা হয়। বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বে ম্যাচ থেকে মেসির নিষেধাজ্ঞা কার্যকর হয়। তবে ক্লাবের হয়ে খেলতে কোনো প্রকার বাধা ছিল না তার।

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালে ঢুস মেরে জিদান তিন ম্যাচ আর মা-বোন তুলে গালি দেওয়ায় মাতেরাজ্জিকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain