আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

নতুন মামলায় আনিসুল হক-শাহজাহান ওমরসহ ৮ (আট) জন গ্রেফতার। bdnewstv24.com

ডিসেম্বর ১২, ২০২৪,৩:৪৩ পূর্বাহ্ণ

 
Spread the love

নতুন মামলায় আনিসুল হক-শাহজাহান ওমরসহ ৮ জন গ্রেফতার
রাজধানীর ছয় থানার পৃথক আট মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরসহ আটজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (১১ ই ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাদের গ্রেফতার দেখান। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অন্যরা হলেন- সাবেক বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া টিপু ও সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক।

এর মধ্যে যাত্রাবাড়ী থানার নাসির হোসেন এবং কাফরুল থানার মো. আব্দুল হান্নান হত্যা মামলায় আনিসুল, যাত্রাবাড়ী থানার পারভেজ হত্যা মামলায় শমসের মবিন, বনানী থানার হত্যাচেষ্টা মামলায় শাহজাহান, নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মুহিবুল হক, হাতিরঝিল থানার আল আমিন হত্যা মামলায় টিপু, মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় ফারুক খান, কাফরুল থানার রাব্বি মাদবর হত্যা মামলায় জিয়াউল আহসান এবং কাফরুল থানার রাব্বি মাদবর ও আব্দুল হান্নান হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এই দিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী শুনানি করেন। পরে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain