আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

কুমিল্লায় ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন ২৩ জুন.bdnewstv24.com

জুন ২৩, ২০২৪,১:৫২ অপরাহ্ণ

 
Spread the love

reporter:- bdnewstv24.com

২৩শে জুন রবিবার এদেশের প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। তদুপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করবে বাংলাদেশ আওয়ামীলীগ।
এদিকে, প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বর্নিল কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ শে জুন রবিবার সকাল ৯টায় নগরীর রামঘাটলাস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। এরপর কুমিল্লা টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১১টায় নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর মূরালে শ্রদ্ধা নিবেদন ও বিকেল ৫টায় নগরীর শিল্পকলা একাডেমিতে আলোক চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, দলের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্লাটিনাম জয়ন্তীর এ আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি করপোরেশনের মেয়র এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। এছাড়াও প্রধান বক্তা থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম। এ ছাড়াও বক্তব্য রাখবেন দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain